আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচারকালে আলফাডাঙ্গার দম্পতি বগুড়ায় গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 09:53:36 pm, Monday, 26 October 2026
  • 18

নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচারকালে আলফাডাঙ্গার দম্পতি বগুড়ায় গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার শাজাহানপুরে মাত্র ৪৫ দিনের এক নবজাতককে কোলে নিয়ে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচার করার সময় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের পশ্চিম চরনারানদিয়া গ্রামের জাফর সর্দার ও রেখা পারভীন দম্পতির মেয়ে শারমিন খানম (২৫) এবং তাঁর স্বামী বানা ইউনিয়নের টোনাপাড়া গ্রামের রুস্তম মৃধার ছেলে সোহাগ মৃধা (৩১)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সোহাগ মৃধার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমানের নেতৃত্বে একটি দল নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী ‘আর কে ট্রাভেলস’ নামের একটি বাসের এফ-১ ও এফ-২ আসনে বসা টিকিটবিহীন ওই দম্পতিকে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে শারমিন খানমের ডান পায়ের হাঁটুর নিচে অ্যাংলেটের সঙ্গে স্কচটেপে মোড়ানো ২০টি জিপারযুক্ত প্যাকেটে ৪ হাজার পিস এবং বাম পায়ের হাঁটুর নিচে একই কৌশলে লুকানো ১৯টি প্যাকেটে আরও ৩ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৭ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক ওজন ৭৮০ গ্রাম। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি সাদা রঙের অ্যাংলেট জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সামসুল আলম বাদী হয়ে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। এদিকে ঘটনাটি অন্য জেলায় ঘটলেও গ্রেপ্তার দম্পতির বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় হওয়ায় স্থানীয় লোকজনের মধ্যে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৪৫ দিনের একটি অবুঝ শিশুকে সামনে রেখে মাদক ব্যবসার মতো গুরুতর অপরাধে জড়িত থাকার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর থেকেই আলফাডাঙ্গা জুড়ে তীব্র নিন্দা ও ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিনা মূল্যের পাঠ্যবই পুনঃদরপত্রে সাশ্রয় সাড়ে ৯ কোটি টাকা

নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচারকালে আলফাডাঙ্গার দম্পতি বগুড়ায় গ্রেপ্তার

Update Time : 09:53:36 pm, Monday, 26 October 2026