আজ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ | ০৩ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২১°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

স্মার্ট ক্যাম্পাস গড়তে ইউএপিতে চালু হলো ‘ওয়ানকার্ড’

  • MIT ERP
  • Update Time : 08:03:01 pm, Monday, 26 October 2026
  • 214

স্মার্ট ক্যাম্পাস গড়তে ইউএপিতে চালু হলো ‘ওয়ানকার্ড’

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

স্মার্ট ও ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ইউএপি ওয়ানকার্ড চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় চালু হওয়া এ সমন্বিত ডিজিটাল ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ক্যাম্পাসের বিভিন্ন সেবা, ক্যাশলেস পেমেন্ট ও ডিজিটাল নথি ব্যবস্থাপনাকে একই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর গ্রিন রোডে ইউএপির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ওয়ানকার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ওয়ানকার্ড ব্যবস্থায় একটি ফিজিক্যাল স্মার্ট কার্ডের পাশাপাশি রয়েছে ওয়ানআইডি অ্যাপ, ডিজিপে অ্যাপ, ডিজিপে মার্চেন্ট অ্যাপ ও ওয়ানকার্ড ভল্ট। এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যবহারকারীদের পরিচয় যাচাই, লেনদেন এবং ডিজিটাল নথি সংরক্ষণ আরও সহজ ও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ওয়ানআইডি অ্যাপের মাধ্যমে ডিজিটাল পরিচয় ও বিভিন্ন ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনা করা যাবে। ডিজিপে অ্যাপ ব্যবহার করে অ্যাকাউন্ট পরিচালনা ও ক্যাশলেস পেমেন্ট করা যাবে। অন্যদিকে, অংশগ্রহণকারী মার্চেন্টরা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে পারবেন। এ ছাড়া ওয়ানকার্ড ভল্টে সার্টিফিকেট, পরিচয়পত্র, এনরোলমেন্ট লেটার ও ট্রান্সক্রিপ্টের মতো যাচাইকৃত নথি নিরাপদে সংরক্ষণ করা যাবে।

প্রাথমিক পর্যায়ে এ ব্যবস্থার আওতায় থাকছে উপস্থিতি, লাইব্রেরি, ক্যান্টিন, ডিজিটাল পরিচয় ও ক্রেডেনশিয়াল সেবা। পর্যায়ক্রমে এর সঙ্গে আরও বিভিন্ন ক্যাম্পাস সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ ইউএপি ওয়ানকার্ডকে উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

তিনি ইউএপি ও ডিজি ইনফোটেক লিমিটেডের এ উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও দক্ষ ও শিক্ষার্থীবান্ধব করতে নিরাপদ ও প্রযুক্তিনির্ভর সেবা ব্যবহারের ওপর গুরুত্ব দেন। বিশেষ অতিথির বক্তব্যে ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মোজিবুল হক ওয়ানকার্ডকে বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সেবা আরও শক্তিশালী করার পাশাপাশি আধুনিক, দক্ষ ও সংযুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, ওয়ানকার্ড একটি আধুনিক ও সমন্বিত সেবা ব্যবস্থাপনা, যেখানে ডিজিটাল পরিচয়, পেমেন্ট ও ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনাকে একই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে।

এর ফলে ক্যাম্পাসের দৈনন্দিন কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে। ডিজি ইনফোটেক লিমিটেডের সঙ্গে অংশীদারত্ব ইউএপির ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে ওয়ানকার্ডের বিভিন্ন সেবা ও কার্যক্রম নিয়ে ভিডিও প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এতে ডিজি ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ মাহমুদ ওয়ানকার্ডের প্রযুক্তিগত দিক, বিশেষ করে ওয়ানআইডি, ডিজিপে, ওয়ানকার্ড ভল্ট ও সমন্বিত পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে এ প্ল্যাটফর্মে আরও সেবা যুক্ত করার সম্ভাবনার কথা জানান।

অনুষ্ঠানে ইউএপির ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সহজে তৈরি করুন সুস্বাদু সাবুদানার খিচুড়ি

স্মার্ট ক্যাম্পাস গড়তে ইউএপিতে চালু হলো ‘ওয়ানকার্ড’

Update Time : 08:03:01 pm, Monday, 26 October 2026