আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক, ১৪৩৩ | ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্মার্ট কৃষি মডেল

  • MIT ERP
  • Update Time : 09:49:32 pm, Monday, 19 October 2026
  • 9

জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্মার্ট কৃষি মডেল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কৃষকের দোরগোড়ায় আধুনিক কৃষিসেবা পৌঁছে দেওয়া, উৎপাদন খরচ কমানো এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে উদ্ভাবিত একটি সমন্বিত স্মার্ট কৃষি মডেল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে।

‘আইডিয়া ফেস্ট ২০২৫’-এ সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) তিন শিক্ষার্থীর একটি দল। জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গত ১০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রাথমিক বাছাই ও সেমিফাইনাল পর্ব পেরিয়ে সাতটি দল চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে।

এতে নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে চ্যাম্পিয়ন হয় শেকৃবির দলটি। শিক্ষার্থীদের প্রকল্পটির নাম ‘Farmer-Centered Smart Agricultural Ecosystem for Future Bangladesh’। কৃষি উৎপাদন থেকে শুরু করে অর্থায়ন, প্রযুক্তির ব্যবহার ও বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে এতে।

প্রস্তাবিত মডেলের মূল লক্ষ্য হলো, কৃষক যেন উপজেলা পর্যায়েই প্রয়োজনীয় কৃষিসেবা পান, সহজে বাজারের সঙ্গে যুক্ত হতে পারেন এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারেন। এ ছাড়া কৃষিপণ্যের সরবরাহব্যবস্থার জটিলতা কমানো, মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা হ্রাস এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উৎপাদনব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রকল্পটিতে রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদন, কৃষিপণ্যের মূল্য সংযোজন এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির সম্ভাবনাও তুলে ধরেছেন শিক্ষার্থীরা। তাঁদের প্রত্যাশা, প্রস্তাবিত মডেলটি বাস্তবায়ন করা গেলে কৃষি খাতে বিভিন্ন সেবার মধ্যে সমন্বয় বাড়বে, কৃষকের উৎপাদন ব্যয় কমবে এবং কৃষিকে আরও লাভজনক ও প্রতিযোগিতামূলক করে তোলা সম্ভব হবে। বিজয়ী দলের সদস্যরা হলেন শেকৃবির কৃষি অনুষদের ৭৮তম ব্যাচের মারুফ মোস্তফা মুনিম, কৃষি অর্থনীতি অনুষদের ৭৭তম ব্যাচের মো. মুহাইমিনুল ইসলাম এবং একই অনুষদের ৮০তম ব্যাচের মো. রিয়াদ মিয়া।

দলের সদস্য মারুফ মোস্তফা মুনিম বলেন, নিজেদের অর্জিত জ্ঞান ও উদ্ভাবনী চিন্তাকে তাঁরা দেশের কল্যাণে কাজে লাগাতে চান। শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানে সীমাবদ্ধ না থেকে কৃষির বাস্তব সমস্যাগুলোর কার্যকর সমাধান খুঁজে বের করাই তাঁদের লক্ষ্য। দলের আরেক সদস্য মো. মুহাইমিনুল ইসলাম আশা প্রকাশ করেন, তাঁদের প্রস্তাবটি সরকারের বিবেচনায় আসবে এবং বাস্তবায়নের সুযোগ পাবে।

অন্য সদস্য মো. রিয়াদ মিয়া মনে করেন, এ অর্জন তাঁদের ভবিষ্যতে কৃষির উন্নয়ন ও দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিজয়ী দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শেকৃবির শিক্ষার্থীদের এ অর্জন কৃষি, অর্থনীতি ও প্রযুক্তির সমন্বয়ে দেশের কৃষি খাতের বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে নতুন উদ্ভাবনী ধারণার সম্ভাবনাকে তুলে ধরেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী

জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্মার্ট কৃষি মডেল

Update Time : 09:49:32 pm, Monday, 19 October 2026