ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সিআইডিতে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সেই মামলার সূত্রে সিআইডির অনুরোধে তাকে বনানী থেকে সন্ধ্যা ৬টায় গ্রেপ্তার করা হয়। তবে সিআইডিতে কী মামলা রয়েছে, সে ব্যাপারে কোনো তথ্য দেননি এ কর্মকর্তা। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি অধিযাচনপত্রের (Requisition) ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে সিআইডির করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


























