আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক, ১৪৩৩ | ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

মানিকগঞ্জে ২৮০ বস্তা সার পাচারের সময় ট্রাকসহ আটক ২

  • MIT ERP
  • Update Time : 07:27:55 pm, Monday, 19 October 2026
  • 11

মানিকগঞ্জে ২৮০ বস্তা সার পাচারের সময় ট্রাকসহ আটক ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুমিল্লার দাউদকান্দি থেকে পাবনায় পাচারের পথে ২৮০ বস্তা ডিএপি সারসহ একটি ট্রাক জব্দ করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) ভোর চারটার দিকে মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকায় সড়ক ও জনপথ বিভাগের বেরিয়ার গেটের সামনে থেকে ট্রাকটি জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ট্রাকচালক রুবেল হোসেন ও হেলপার মনির হোসেন। পুলিশ জানায়, কুমিল্লার দাউদকান্দি থেকে সার নিয়ে ট্রাকটি পাবনার দিকে যাচ্ছিল। পথে মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকায় টহল পুলিশের কাছে ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে পুলিশ ট্রাকটি থামিয়ে কাগজপত্র দেখতে চাইলে চালক ও হেলপার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সার পাচারের কথা স্বীকার করেন। ট্রাকটিতে ২৮০ বস্তা ডিএপি সার ছিল বলে জানিয়েছে পুলিশ। মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দাউদকান্দি থেকে পাবনায় সার পাচারের সময় ২৮০ বস্তা সারসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মানিকগঞ্জে ২৮০ বস্তা সার পাচারের সময় ট্রাকসহ আটক ২

Update Time : 07:27:55 pm, Monday, 19 October 2026