আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক, ১৪৩৩ | ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

সাভারে বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজন গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 07:24:12 pm, Monday, 19 October 2026
  • 12

সাভারে বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজন গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকার সাভারে বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি ও ম্যাগাজিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গত ১৮ অক্টোবর রাত সাড়ে সাতটার দিকে আশুলিয়া থানার আউকপাড়া আদর্শগ্রাম এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সৈয়দ আলী, মোহাম্মদ মামুন ও জহিরুল। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিবি পুলিশ আরো জানায়, উদ্ধার করা এই পিস্তল বিভিন্ন সময় বিভিন্ন অপরাধীরা ভাড়ায় নিয়ে ডাকাতি, ছিনতাইয়ের মত অপরাধ করে আসছিল। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা করে আদালতে পাঠানোর কার্যক্রম নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সাভারে বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজন গ্রেপ্তার

Update Time : 07:24:12 pm, Monday, 19 October 2026