আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক, ১৪৩৩ | ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ২৪%

লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক

  • MIT ERP
  • Update Time : 11:26:03 am, Friday, 16 October 2026
  • 26

লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাজ্যের পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলর আব্দুল কাদিরের আমন্ত্রণে লর্ড মেয়রের পার্লারে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সঙ্গে এক প্রীতিবৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়রের পার্লারে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা পৌঁছালে লর্ড মেয়র তাদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং আপ্যায়ন করেন। পরে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছিরের পরিচালনায় প্রীতিবৈঠক ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন পোর্টসমাউথ সিটি কাউন্সিলের ১০০তম লর্ড মেয়র এবং পোর্টসমাউথ শহরের প্রথম ব্রিটিশ বাংলাদেশি লর্ড মেয়র কাউন্সিলর আব্দুল কাদির।

প্রীতিবৈঠকের শুরুতে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান।

এ সময় অন্যদের মধ্যে মতবিনিময়ে অংশ নেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, ইউকে বাংলা গার্ডিয়ানের সহযোগী সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান, ব্রিজবাংলা ২৪-এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি ও ভাটির কণ্ঠের সম্পাদক ইমদাদুন খান, সংগঠনের কোষাধ্যক্ষ ও জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, সহকারী সম্পাদক আসমা মতিন, সহকারী সম্পাদক ও চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, আইওন টিভির প্রধান প্রতিবেদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ এবং বাংলা সংলাপের প্রতিবেদক ও সংগঠনের ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি ইমরান তালুকদার প্রমুখ।

প্রীতিবৈঠকে পোর্টসমাউথ সিটি কাউন্সিলের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর ও লর্ড মেয়র আব্দুল কাদির বলেন, যুক্তরাজ্যের পোর্টসমাউথ সিটি কাউন্সিল হ্যাম্পশায়ার কাউন্টিতে অবস্থিত পোর্টসমাউথ শহরের স্থানীয় শাসন কর্তৃপক্ষ। ১৯২৬ সালে পোর্টসমাউথ শহরের মর্যাদা লাভের পর থেকেই এই কাউন্সিল তার কার্যক্রম পরিচালনা করে আসছে। কাউন্সিলের আনুষ্ঠানিক প্রধান হিসেবে একজন লর্ড মেয়র দায়িত্ব পালন করেন।

সেই ধারাবাহিকতায় বর্তমানে তিনি পোর্টসমাউথ শহরের ১০০তম লর্ড মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, লর্ড মেয়র হিসেবে তার প্রধান লক্ষ্য হলো শহরের মানুষের মধ্যে ঐক্য, পারস্পরিক বোঝাপড়া ও সম্মানবোধ বাড়ানো। তিনি বলেন, পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও উন্নয়নের ক্ষেত্রে তারা অঙ্গীকারবদ্ধ। একটি সুন্দর ও শান্তিপূর্ণ ব্রিটেন গড়ে তুলতে তারা কাজ করতে চান।

পাশাপাশি শিল্প, সংস্কৃতি ও বাণিজ্যে অগ্রগামী এবং মাদকমুক্ত আধুনিক পোর্টসমাউথ শহর গড়ে তোলার লক্ষ্য রয়েছে তাঁদের। এ লক্ষ্য বাস্তবায়নে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সব সাংবাদিকের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। লর্ড মেয়র আব্দুল কাদির বলেন, ‘আমি লর্ড মেয়র হয়েছি বলে মাটি থেকে আমার পা সরে যায়নি।

আমি মাটির মানুষ, মাটির কাছাকাছি আছি এবং কমিউনিটির মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব। ’ তিনি আরও বলেন, ‘আমি আমার শিকড় ভুলে যাইনি। আমার মাতৃভাষা বাংলা, সাহিত্য ও সংস্কৃতিকেও ভুলে যাইনি। শিগগিরই পোর্টসমাউথ শহরে বাংলাদেশ হাইকমিশন ও আমাদের সার্বিক সহযোগিতায় একটি বাংলা স্কুল গড়ে তুলব। বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে অন্য সংস্কৃতি ও ভাষার মানুষের কাছে সুপরিচিত করে তুলব।

’ সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নত পোর্টসমাউথ এবং আলোকিত ব্রিটেন গড়ে তুলতে তারা অনন্য ভূমিকা পালন করে যাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় শেষে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের নিয়ে টাউন হল পরিদর্শনের আয়োজন করা হয়। এ সময় লর্ড মেয়র তাদের টাউন হলের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

পরে লর্ড মেয়রের পক্ষ থেকে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে টাউন হলের মেয়র ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত সবাইকে একটি করে পিন উপহার দেওয়া হয়। এ সময় ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকেও লর্ড মেয়র আব্দুল কাদিরকে সম্মাননা ক্রেস্ট এবং ভালোবাসার উপহার হিসেবে একটি মগ দেওয়া হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতায় পরিচ্ছন্নতা অভিযান

লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক

Update Time : 11:26:03 am, Friday, 16 October 2026