আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক, ১৪৩৩ | ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ২৪%

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যুসহ মোট নিহত ৪

  • MIT ERP
  • Update Time : 12:44:21 pm, Saturday, 17 October 2026
  • 11

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যুসহ মোট নিহত ৪

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় স্বামী-স্ত্রীসহ দগ্ধ চারজন মারা গেছে। সর্বশেষ দগ্ধ রনি (১৯) চিকিৎসসাধীনে মৃত্যুবরণ করেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসসাধীনে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার। এর আগে ১৪ অক্টোবর বিকেলে দগ্ধ রোজিনা (৩০) চিকিৎসাধীনে মারা যান। পরে ১৫ অক্টোবর ভোরে নিহত রোজিনার স্বামী শরীফ (৩৪) ও দুপুরে রোজিনার ভাই রিয়াজ (২২) মারা যায়। তাদের মধ্যে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরীফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ ও রনির ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। উল্লেখ্য, গত শনিবার (১০ অক্টোবর) রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরের সোনাপুরে ৬ তলায় ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে রাত দেড়টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে চারজন দগ্ধ হন। দগ্ধরা হলেন- বাড়ির ভাড়াটিয়া রোজিনা, তার স্বামী শরীফ, রোজিনার ভাই রিয়াজ, ভাড়াটিয়া রনি। পরে আশপাশের লোকজন বিস্ফোরণের শব্দ পেয়ে ছুটে এসে গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গাজীপুরের টঙ্গীতে পৃথক অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত, ২৫ লাখ টাকার ক্ষতি

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যুসহ মোট নিহত ৪

Update Time : 12:44:21 pm, Saturday, 17 October 2026