আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক, ১৪৩৩ | ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ২৪%

সৌদিকে অনেক সহায়তা করেছে ইসরায়েল: ট্রাম্প

  • MIT ERP
  • Update Time : 02:26:41 pm, Saturday, 17 October 2026
  • 16

সৌদিকে অনেক সহায়তা করেছে ইসরায়েল: ট্রাম্প

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইসরায়েল সৌদি আরবকে অনেক সাহায্য করেছে। একই সঙ্গে হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি।

মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন– রিয়াদের এই প্রস্তাব গ্রহণ করা উচিত কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমার তা-ই মনে হয়, অবশ্যই। ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে।’

এর আগে, চলতি সপ্তাহের শুরুতে কূটনৈতিক সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। এর অন্যতম উদ্দেশ্য ছিল সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা।

তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই উদ্যোগের বিরোধিতা করেন। সৌদি জনগণের মধ্যে এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি প্রস্তাবটির বিরোধিতা করেন বলে মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শিশু হাসপাতাল পরিদর্শনে গিয়ে কক্ষে ধূমপানরত চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌদিকে অনেক সহায়তা করেছে ইসরায়েল: ট্রাম্প

Update Time : 02:26:41 pm, Saturday, 17 October 2026