আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক, ১৪৩৩ | ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ২৪%

পটুয়াখালীতে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাভর্তি মরদেহ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 03:18:03 pm, Saturday, 17 October 2026
  • 8

পটুয়াখালীতে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাভর্তি মরদেহ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হওয়া ১০ মাস বয়সি শিশু রাইয়ানের বস্তাভর্তি ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর শনিবার দুপুর ১২টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আলআমিনের বসতবাড়ি সংলগ্ন খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে রাসেল খান তার শিশু সন্তান রাইয়ানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে ঘর লেপা ও ঝাড়া মোছার কাজে ব্যস্ত ছিলেন। ভোর ০৬টা ১০ মিনিটের সময় রাসেল ঘুম থেকে জেগে তাদের ঘরে তার স্ত্রীর বোনের স্বামী আল আমিনকে দেখতে পেয়ে পুনরায় ঘুমিয়ে পরেন। এর কিছুক্ষণ পরই শিশুটি নিখোঁজ হয়। পারবারিকি বিরোধের জেরে আল আমিন শিশু রাইয়ানকে হত্যা করেছে বলে দাবি পরিবারের। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই আল আমিনসহ অজ্ঞাতনামা তিন থেকে চারজনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন রুমানা। এর আগে ওই দিন দুপুরে পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এলাকায় মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঐক্যের বার্তা নিয়ে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী: মেয়র শাহাদাত

পটুয়াখালীতে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাভর্তি মরদেহ উদ্ধার

Update Time : 03:18:03 pm, Saturday, 17 October 2026