আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক, ১৪৩৩ | ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ২৪%

মৌলভীবাজারে বই পড়া উৎসব- ২০২৬ অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 03:41:42 pm, Saturday, 17 October 2026
  • 14

মৌলভীবাজারে বই পড়া উৎসব- ২০২৬ অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় সঙ্গীতের মাধ্যমে মৌলভীবাজারে বই পড়া উৎসব- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত এ উৎসবে জেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। বই উৎসবের পাশাপাশি ও উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরির মোট ১২৮ শিক্ষার্থী প্রতিযোগী অংশগ্রহণ করে।

শনিবার (১৭ অক্টোবর) শহীদ মিনার এলাকায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। উৎসবে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন পরিবেশ ও বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. বেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাসক (সার্বিক) তানভীর হোসেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগীগন। অভিনব এই বই উৎসব নিয়ে শ্রীমঙ্গল উপজেলা থেকে শুরু হয়েছিল অসাধারণ অভাবনীয় এক পড়া উৎসব।

এসময় বিজয়ী টপটেন ও চিত্রাঙ্কনে বিজয়ী ৫ জনকে পুরস্কৃত করা হয়। মোবাইল ফোনে বুদ হয়ে থাকা এই প্রজন্মকে বইপড়ার আনন্দে উজ্জীবিত করার জন্য জেলা প্রশাসন এর এই অসাধারণ উদ্যোগ ও আয়োজনকে সাধুবাদ জানান সুশীল সমাজ। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ যেমন হতে পারে

মৌলভীবাজারে বই পড়া উৎসব- ২০২৬ অনুষ্ঠিত

Update Time : 03:41:42 pm, Saturday, 17 October 2026