গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
আজ শনিবার সকালে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালের দিকে ব্রিজের নিচে পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সায়েদুজ্জামান বলেন, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
























