আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক, ১৪৩৩ | ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ২৪%

মাটিরাঙ্গায় আগুনে ক্ষতিগ্রস্ত বিধবা নুরজাহানকে ঘর করে দেওয়ার আশ্বাস এমপি ওয়াদুদ ভুইয়ার

  • MIT ERP
  • Update Time : 02:41:51 pm, Saturday, 17 October 2026
  • 11

মাটিরাঙ্গায় আগুনে ক্ষতিগ্রস্ত বিধবা নুরজাহানকে ঘর করে দেওয়ার আশ্বাস এমপি ওয়াদুদ ভুইয়ার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নুরজাহান বেগমের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া। ক্ষতিগ্রস্ত এই নারীর ক্ষতি পুষিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি তাকে নতুন ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

এসব কথা জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মাটিরাঙ্গার বড়নাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আগুনে পুড়ে যাওয়া বিধবা নুরজাহানে বেগমের বাড়ি পরিদর্শনকালে এসব কথা বলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মধ্যরাতে আকস্মিক অগ্নিকাণ্ডে পুড়ে যায় বড়নাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রয়াত আব্দুল জব্বারের স্ত্রী বিধবা নুরজাহানে বেগমের বসতঘর।

ভয়াবহ আগুনে তার ঘরের সব জিনিসপত্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ দলিলপত্রও পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুনে পুড়ে যাওয়া ঘর মেরামতের জন্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভুইয়া এমপির পক্ষ থেকে পাঁচ বান্ডিল ঢেউটিন, নগদ অর্থসহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহম্মেদ, বড়নাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সোলেমান বাদশা, যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দিন জালাল, সদস্য (দপ্তর) মো. আবুল কাশেম ডিলার, বড়নাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল হক, সাধারণ সম্পাদক মো. মমিনুর রহমান, আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কক্সবাজারে রিসোর্টে আগুন: ১০ পর্যটকের মরদেহ উদ্ধার

মাটিরাঙ্গায় আগুনে ক্ষতিগ্রস্ত বিধবা নুরজাহানকে ঘর করে দেওয়ার আশ্বাস এমপি ওয়াদুদ ভুইয়ার

Update Time : 02:41:51 pm, Saturday, 17 October 2026