আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক, ১৪৩৩ | ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

সীতাকুণ্ডে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত ও কর্মী আহত

  • MIT ERP
  • Update Time : 12:14:27 pm, Saturday, 17 October 2026
  • 20

সীতাকুণ্ডে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত ও কর্মী আহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পী (২৬) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে যুবদলের আরেক কর্মী গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় সাদ্দামের অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত বাপ্পী মধ্যম মাহদাবাদ এলাকার মৃত আলী আহমদের ছেলে। আহত শাওন অলিনগর এলাকার ইউসুফের ছেলে। জানা গেছে, মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এ সময় তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর বাপ্পীর বুকে গুলি করা হয়। এতে শাওনও গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাপ্পীকে মৃত ঘোষণা করেন। সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনে আইনের ব্যত্যয় হলে ব্যবস্থার আশ্বাস ডিবির

সীতাকুণ্ডে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত ও কর্মী আহত

Update Time : 12:14:27 pm, Saturday, 17 October 2026