আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক, ১৪৩৩ | ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

নলডাঙ্গায় ভেজাল খাদ্য তৈরির অভিযোগে কারখানা সংশ্লিষ্ট ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা

  • MIT ERP
  • Update Time : 01:53:31 pm, Sunday, 18 October 2026
  • 10

নলডাঙ্গায় ভেজাল খাদ্য তৈরির অভিযোগে কারখানা সংশ্লিষ্ট ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নাটোরের নলডাঙ্গায় জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ ও মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাসাধারণের সঙ্গে প্রতারণা করার অপরাধে রবিউল ইসলাম (৩৬) নামে এক কারখানা সংশ্লিষ্ট ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

১৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় নলডাঙ্গা এলাকার একটি খাদ্য প্রস্তুতকারী ফ্যাক্টরিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, ওই ফ্যাক্টরিতে দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ করে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল। পাশাপাশি মিথ্যা ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাসাধারণকে প্রতারিত করা হচ্ছিল।

এমন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরবর্তীকালে অপরাধ স্বীকার করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৪ ধারায় রবিউল ইসলামকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম নলডাঙ্গা এলাকার মৃত ইসলাম হোসেনের ছেলে। জনস্বার্থে পরিচালিত এই মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

অভিযান পরিচালনাকালে নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্য রক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি

নলডাঙ্গায় ভেজাল খাদ্য তৈরির অভিযোগে কারখানা সংশ্লিষ্ট ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা

Update Time : 01:53:31 pm, Sunday, 18 October 2026