আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক, ১৪৩৩ | ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

নড়াইলে সারের ডিলার রাফিউল খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • MIT ERP
  • Update Time : 01:43:45 pm, Sunday, 18 October 2026
  • 10

নড়াইলে সারের ডিলার রাফিউল খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের সারের ডিলার মো. রাফিউল খানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে শেখহাটি ইউনিয়নের আফরা চৌরাস্তায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সার ডিলার মো. রাফিউল খান। এ সময় শেখহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম রেজা মাসুম গাজী, শেখহাটি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ওলিয়ার রহমান, শেখহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সার ডিলার মো. রাফিউল খান বলেন, সরকারের নীতিমালা মেনে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় আমি শেখহাটি ইউনিয়নের সারের ডিলারশীপ পেয়েছি।

আমি নিজে কৃষক পরিবারের সন্তান। কৃষকরা যাতে কোনো ধরনের সার সংকটের সম্মুখীন না হন সে ব্যাপারে আমি বদ্ধপরিকর। স্থানীয় কতিপয় ষড়যন্ত্রকারী মিথ্যা ও বানোয়াটভাবে সারের ডিলারশিপ নিয়ে অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ওলিয়ার রহমান বলেন, কৃষকবান্ধব সরকার শেখহাটি ইউনিয়নে রাফিউলকে সারের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ায় এলাকার কৃষক তথা জনগনের প্রত্যাশা পূরণ হয়েছে।

তার কাছ থেকে কৃষকরা কোনো ধরনের হয়রানি ছাড়াই ন্যায্যমূল্যে সার পাবেন বলে আমি বিশ্বাস করি। স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, সারের ডিলার রাফিউলকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে প্রতিপক্ষরা। কর্তৃপক্ষ তাকে সারের ডিলারশিপ দেওয়ায় ইউনিয়নের কৃষকরা কোনো ধরনের হয়রানি ছাড়াই ন্যায্যমূল্যে সার কিনতে পারবেন বলে আমরা আশা করি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

নড়াইলে সারের ডিলার রাফিউল খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update Time : 01:43:45 pm, Sunday, 18 October 2026