আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক, ১৪৩৩ | ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

পটুয়াখালীর দুমকিতে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 01:21:45 pm, Sunday, 18 October 2026
  • 12

পটুয়াখালীর দুমকিতে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালীর দুমকিতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির মামলায় সাইফুল ইসলাম কামাল ফরাজি নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত কামাল ফরাজি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম কামাল ফরাজি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের মৃত জাহাঙ্গীর ফরাজির ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে দুমকি থানার উপপরিদর্শক (এসআই) তাওহীদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কদমতলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সাইফুল ইসলাম কামাল ফরাজিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ বিষয়ে দুমকি থানার ওসি সেলিম উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির অফিস ভাঙচুর ও মারামারির মামলায় সাইফুল ইসলাম কামাল ফরাজিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অস্ত্র প্রদর্শন নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, দাবি ইশরাক হোসেনের

পটুয়াখালীর দুমকিতে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Update Time : 01:21:45 pm, Sunday, 18 October 2026