আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক, ১৪৩৩ | ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের শঙ্কা

  • MIT ERP
  • Update Time : 12:55:22 pm, Sunday, 18 October 2026
  • 28

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের শঙ্কা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে লঘুচাপের বর্ধিতাংশ। এর মধ্যেই আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরের আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পুর্বাভাসে বলা হয়, এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টার মধ্যে দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে এ দিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায়ও আবহাওয়ার বিশেষ কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বেহাল কোনাঘাট-শ্যামগ্রাম সড়ক, চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের শঙ্কা

Update Time : 12:55:22 pm, Sunday, 18 October 2026