আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

আমার দলের কোনো কর্মী চাঁদাবাজিতে জড়িত নয়: আইনমন্ত্রী আসাদুজ্জামান

  • MIT ERP
  • Update Time : 02:59:59 pm, Monday, 19 October 2026
  • 29

আমার দলের কোনো কর্মী চাঁদাবাজিতে জড়িত নয়: আইনমন্ত্রী আসাদুজ্জামান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, তিনি অত্যন্ত গর্ব করে বলতে পারেন যে তাঁর দলীয় কোনো কর্মী কোনো প্রকার চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়।

’ সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টায় ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা দোকান মালিক সমিতি এবং অটো-ইজিবাইক ও সিএনজি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। শৈলকুপা উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু। এতে বক্তব্য দেন মেহেদী হাসান সবুজ, আবুল কালাম আজাদ, সাইদুর রহমান ও জাকির হোসেন মোল্লাসহ অন্যরা। সভায় স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। উপস্থিত ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। মতবিনিময় সভায় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং তাদের বক্তব্য শোনার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন আইনমন্ত্রী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা আটক

আমার দলের কোনো কর্মী চাঁদাবাজিতে জড়িত নয়: আইনমন্ত্রী আসাদুজ্জামান

Update Time : 02:59:59 pm, Monday, 19 October 2026