আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১২%

বাংলাদেশে ১৮ বছর হওয়ার আগেই বিয়ে হয় প্রতি দুজন মেয়ের একজনের

  • MIT ERP
  • Update Time : 12:37:16 am, Wednesday, 21 October 2026
  • 28

বাংলাদেশে ১৮ বছর হওয়ার আগেই বিয়ে হয় প্রতি দুজন মেয়ের একজনের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশে ২০ থেকে ২৪ বছর বয়সি নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়ে যায় বলে তথ্য দিয়েছেন ইউনিসেফ। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘের এ সংস্থা বলেছে, অল্প বয়সে বিয়ের কারণে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে।

সে কারণে বাল্যবিবাহ বন্ধ করা, মেয়েদের পড়াশোনা অব্যাহত রাখা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। বাংলাদেশে তিন দিনের সফর শেষে শিশুদের জন্য তিনটি জরুরি পদক্ষেপের ওপর গুরুত্ব দেন তিনি। এগুলো হলো— বাল্যবিবাহ বন্ধ করে মেয়েদের বিদ্যালয়ে ধরে রাখা ও তাদের পড়াশোনা অব্যাহত রাখা; মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের সরকারি অঙ্গীকার বাস্তবায়ন এবং রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।

এই সফরে ঢাকার কড়াইল বস্তির বিভিন্ন পরিবার এবং কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে দেখা করে তাদের বাস্তবতা শোনেন ক্যাথরিন রাসেল। বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া ১৪ বছর বয়সি বুশরার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বুশরা নামের ১৪ বছর বয়সি এক কিশোরীর সঙ্গে আমার দেখা হয়েছিল। সে আমাকে জানায়, ইউনিসেফের সহায়তায় পরিচালিত একটি শিশু সুরক্ষা কেন্দ্রের কমিউনিটি নেতারা তার বাবাকে সঙ্গে নিয়ে তাকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেছেন।

ইউনিসেফের নির্বাহী পরিচালক বলেন, মেয়েদের বিদ্যালয়ে ধরে রাখা এবং তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করা গেলে তা তাদের, তাদের কমিউনিটি এবং বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে। বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস)-২০২৫ এর তথ্য অনুযায়ী, দেশে ২০ থেকে ২৪ বছর বয়সি নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে।

একই বয়সি নারীদের ১৩ দশমিক ৪ শতাংশের বিয়ে হয়েছে ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই। ইউনিসেফ বলছে, বাল্যবিবাহর ফলে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। একই সঙ্গে অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি তৈরি হয় এবং জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে। ঢাকা সফরে রাসেল বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেন।

এ সময় তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর সরকারি অঙ্গীকারের প্রশংসা করেন এবং তা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। রাসেল বলেন, বাজেটের মধ্য দিয়েই অগ্রাধিকার প্রতিফলিত হয়। শিশুদের মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও সুরক্ষায় বিনিয়োগ মানে বাংলাদেশের ভবিষ্যতে বিনিয়োগ। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে রাসেল বলেন, সহিংসতা, বাস্তুচ্যুতি ও অনিশ্চয়তার কারণে রোহিঙ্গা শিশুরা অনেক কিছু হারিয়েছে।

এখন তাদের শিক্ষা থেকেও বঞ্চিত হতে হবে, এটা হতে দেওয়া যাবে না। তাদের এবং যে কমিউনিটি তাদের আশ্রয় দিয়েছে, তাদের জন্য বিশ্বকে অবশ্যই বিনিয়োগ করতে হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নাটোরের বাগাতিপাড়ায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত

বাংলাদেশে ১৮ বছর হওয়ার আগেই বিয়ে হয় প্রতি দুজন মেয়ের একজনের

Update Time : 12:37:16 am, Wednesday, 21 October 2026