আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১২%

সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

  • MIT ERP
  • Update Time : 12:44:37 am, Thursday, 22 October 2026
  • 10

সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন এবং সবচেয়ে দুর্নীতিবাজ ব্যক্তিরা নেতা হয়ে যান বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ভালো মানুষের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। সংসদে রাজনীতি করার উপযুক্ত পরিবেশও গড়ে তোলা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে দেশে এমন পরিস্থিতি থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন। আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের দুঃশাসন থেকে দেশ মুক্ত হয়েছে। আল্লাহর রহমতে আগামী দিনে দেশে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে থাকা সম্পদ নিয়ে অভিযোগ করেন স্পিকার। তিনি দাবি করেন, যুক্তরাজ্যে জাবেদের ৪০০টি বাড়ি বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার বাড়িগুলোর অবস্থান উল্লেখ করে চিঠি দেওয়ার পর ব্রিটিশ সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। হাফিজ উদ্দিন আহমদের দাবি, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুবাইয়ে ১০০টি, যুক্তরাষ্ট্রে প্রায় ৫০টি এবং কানাডায় ৩০ থেকে ৪০টি বাড়ি রয়েছে।

বাংলাদেশের সাধারণ মানুষের অর্থ লুট করে এসব সম্পদ গড়ে তোলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ টানা ১৭ বছর ক্ষমতায় থাকাকালে দলটির নেতাকর্মীরা বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে দাবি করেন স্পিকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলের যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে বিপুল সম্পদ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কানাডার বেগমপাড়ায় লুটপাটের অর্থে সম্পদ গড়ে তোলার অভিযোগ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, কয়েকটি রাজনৈতিক দল সাধারণ মানুষের সম্পদ লুট করে নিজেদের ভাগ্য গড়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডিজে পার্টির আড়ালে চলত অসামাজিক কার্যকলাপ

সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

Update Time : 12:44:37 am, Thursday, 22 October 2026