আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে ১৯ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

  • MIT ERP
  • Update Time : 08:05:13 pm, Wednesday, 21 October 2026
  • 9

সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে ১৯ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় ১৯ জন ব্যবসায়ীর ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল, ৩ কোটি টাকা চাঁদা দাবি, হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে আতাউর রহমান সরকার গংদের বিরুদ্ধে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে উক্ত জমিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা। এর আগে ভুক্তভোগীদের পক্ষে গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে মো. শাহজাহান বাচ্চু বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদ সম্মেলনে শাহজাহান বাচ্চু বলেন, পূর্ব সানারপাড় সোনামিয়া মার্কেট এলাকায় ৭৫ শতাংশ জমি বিগত তিন বছর আগে আমরা ১৯ জন ব্যবসায়ী ক্রয় করে চারপাশে সীমানা প্রাচীর (বাউন্ডারি দেওয়াল) নির্মাণ করি। দীর্ঘদিন ধরে একটি চক্র উক্ত জমিটি ওয়ারিশসূত্রে দাবি করে দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল। এতে বাধা দিলে অভিযুক্তরা তিন কোটি টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে বিভিন্ন হুমকি দেয়। গত রোববার ১২টার দিকে আতাউর রহমান সরকারসহ অভিযুক্তরা উক্ত জমিতে অনধিকার প্রবেশ করে জমি দখলের উদ্দেশে নিজেদের নামীয় সাইনবোর্ড টাঙিয়ে দেয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন আছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দুর্গোৎসবের সফল সমাপ্তি সম্মিলিত প্রচেষ্টার ইতিবাচক দৃষ্টান্ত: মেয়র শাহাদাত

সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে ১৯ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

Update Time : 08:05:13 pm, Wednesday, 21 October 2026