আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 08:14:26 pm, Wednesday, 21 October 2026
  • 13

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে সৈকতের হিমছড়ি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত পর্যটকদের নাম-পরিচয়, ঠিকানা এবং কীভাবে তাঁরা সাগরে ডুবে যান, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেনি প্রশাসন। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল হিমছড়ি সৈকতে গোসল করতে নেমেছিল। এ সময় সাগরের প্রবল ঢেউ ও স্রোতে তাঁরা ভেসে যান। ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় একজন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ইউএনও আরও জানান, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো দুজনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ পর্যটকদের খুঁজে বের করতে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সিঁদুর খেলায় মেতে উঠলেন শতশত নারী, বসল গ্রাম্য মেলা

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু

Update Time : 08:14:26 pm, Wednesday, 21 October 2026