আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ১%

ফ্রান্সে সহিংস বিক্ষোভের শঙ্কা: শনিবার প্যারিসসহ বিভিন্ন শহরে নামছে সেনা

  • MIT ERP
  • Update Time : 09:14:38 pm, Wednesday, 21 October 2026
  • 10

ফ্রান্সে সহিংস বিক্ষোভের শঙ্কা: শনিবার প্যারিসসহ বিভিন্ন শহরে নামছে সেনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফ্রান্সে নতুন করে সহিংস বিক্ষোভের শঙ্কায় আগামী শনিবার প্যারিসসহ বিভিন্ন শহরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার অবনতির প্রতিবাদে এই আন্দোলনের ডাক দিয়েছে বিভিন্ন ছাত্রসংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন, শনিবার নিরাপত্তা বাহিনীর সদস্যসংখ্যা বহুগুণ বাড়ানো হবে। সরকারি ভবন পাহারায় থাকবেন সেনারা, আর দ্রুত সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে পুলিশ।

এছাড়া প্যারিসের কয়েকটি এলাকায় রাতের কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে।

গত শনিবারের বিক্ষোভে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ পর্যন্ত আড়াই হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসমাবেশের ওপরও কিছু এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

এদিকে, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো ও প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁর পদত্যাগ দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জেনেভা ক্যাম্পে হতাশার মধ্যে বেড়ে উঠছে নতুন প্রজন্ম

ফ্রান্সে সহিংস বিক্ষোভের শঙ্কা: শনিবার প্যারিসসহ বিভিন্ন শহরে নামছে সেনা

Update Time : 09:14:38 pm, Wednesday, 21 October 2026