আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ১%

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

  • MIT ERP
  • Update Time : 09:28:03 pm, Wednesday, 21 October 2026
  • 26

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু রক্তশূন্যতা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের একটি কেবিনে তার চিকিৎসা চলছে।

চিকিৎসার অংশ হিসেবে তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন মন্ত্রী। এদিন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার অংশ হিসেবে তাকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মিজানুর রহমান মিনু। চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন। অসুস্থতার মধ্যেও মঙ্গলবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে একটি জনসভায় যোগ দেন তিনি। পরদিন সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে বুধবার (২১ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে তাকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

এ সময় ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন রাসিক প্রশাসক। একই সঙ্গে তিনি ভূমিমন্ত্রীর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ধর্ম নিয়ে কোনো বিভাজন নেই: শ্রীপুরে এমপি বাচ্চু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

Update Time : 09:28:03 pm, Wednesday, 21 October 2026