আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ১%

ইয়েমেনের তাইজ শহরে তীব্র মানবিক সংকট, চরম বিপাকে সাধারণ মানুষ

  • MIT ERP
  • Update Time : 09:39:03 pm, Wednesday, 21 October 2026
  • 21

ইয়েমেনের তাইজ শহরে তীব্র মানবিক সংকট, চরম বিপাকে সাধারণ মানুষ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুদ্ধ আর অবরোধের মধ্যে ইয়েমেনের তাইজ শহরে ভয়াবহ সংকটে সাধারণ মানুষ। আকাশছোঁয়া খাদ্য ও জ্বালানির দাম, কোথাও আবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট। বাজারে কিছু পণ্য পাওয়া গেলেও, চড়া দামের কারণে তা কেনার সামর্থ্য নেই অনেকের। খবর রয়টার্সের।

ইয়েমেনের তাইজ শহরে দিন দিন কঠিন হয়ে উঠছে সাধারণ মানুষের জীবনযাত্রা। পেট্রোল ও রান্নার গ্যাসের সংকট আর খাদ্যপণ্যের লাগামহীন দাম, সব মিলিয়ে দিশেহারা বাসিন্দারা।

হুতি বাহিনী দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের সঙ্গে সংযোগকারী প্রধান সড়কটি বন্ধ করে দেয়ায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরটি। ফলে ব্যাহত হচ্ছে পণ্য সরবরাহ, বাড়ছে বাজারদর, আর ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে বহু মানুষ।

এক বাসিন্দা জানান, দাম এমন অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে, যা কল্পনাও করা যায় না। পেট্রোল পাওয়া যাচ্ছে না বললেই চলে। খাবারের দাম বেড়েছে অনেক। রান্নার গ্যাসও মিলছে না। আর পাওয়া গেলেও, তার দাম এত বেশি যে কেনা সাধারণ মানুষের সাধ্যের বাইরে।

আরেক বাসিন্দা জানান, জিনিসপত্রের দাম ভয়াবহ রকম বেশি। ব্যবসায়ীদের কাছে পণ্য রয়েছে ঠিকই, কিন্তু সেগুলোর দাম এত চড়া যে সাধারণ মানুষের পক্ষে এই দামে কেনা সম্ভব নয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, আইওএমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক লড়াইয়ে ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে তাইজেই ঘরহারা অন্তত ১ লাখ ২১ হাজার মানুষ।

এদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলো জানিয়েছে, জ্বালানি, খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির সংকট ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়। যুদ্ধ, অবরোধ আর মূল্যবৃদ্ধির চাপে তাইজের বহু পরিবারের জন্য এখন নিত্যপ্রয়োজনীয় খাবার জোগাড় করাই বড় চ্যালেঞ্জ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্যারিসে লুটপাটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন প্রবাসীরা

ইয়েমেনের তাইজ শহরে তীব্র মানবিক সংকট, চরম বিপাকে সাধারণ মানুষ

Update Time : 09:39:03 pm, Wednesday, 21 October 2026