আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১২%

রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা আটক

  • MIT ERP
  • Update Time : 12:55:19 am, Wednesday, 21 October 2026
  • 26

রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লক্ষ্মীপুরের রায়পুরে গোলাম কিবরিয়া সবুজ নামে এক প্রবাসীসহ তার স্ত্রীকে জিম্মি করে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রায়পুর বাজার থেকে রিয়াদ হাসান নামে এক কৃষকদল নেতাকে আটক করেছে পুলিশ।

তার নেতৃত্বেই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। আটক রিয়াদ রায়পুর পৌর কৃষকদের সভাপতি প্রার্থী ও রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। জানা গেছে, ১৬ অক্টোবর দুপুরে রায়পুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের দেনায়েতপুর ফারুক আহম্মেদের ভবনের নিচতলায় প্রবাসী সবুজ ও তার স্ত্রীকে জিম্মি করে মারধর করা হয়। পরদিন সবুজ বাদী হয়ে ৫ জনে নাম উল্লেখ ও অজ্ঞাত ৬ জনের বিরুদ্ধে রায়পুর থানা মামলা দায়ের করেন।

এতে দেনায়েতপুর এলাকার মিজানুর রহমান সর্দার, পশ্চিম কেরোয়া এলাকার আব্দুল্লাহ আল মামুন, দেনায়েতপুরের ইউছুফ আলী, কেরোয়ার মাছুম বিল্লাহ ও দেনায়েতপুরের মো. রহিমের নাম উল্লেখ করা হয়। থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত থাকায় রিয়াদ বয়াতিকে আটক করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত বলেও স্বীকার করেছেন। তিনি নিজেই প্রথমে বাদীর স্ত্রীকে মারধর করেন, পরে আবার নিজেই মীমাংসা করার চেষ্টা করেন।

মামলার এজাহার সূত্র জানা যায়, ঘটনাস্থলে প্রবাসী সবুজের স্ত্রীর মিলি আক্তারের বান্ধবি সাথী আক্তার ভাড়া থাকেন। ঘটনার দিন সাথীর মেয়ের জন্মদিন ছিল। এতে সাথী তার বান্ধবি মিলিদের দাওয়া দেয়। দাওয়াত পেয়ে তার ঘটনার দিন ওই বাসায় যায়। এরমধ্যে অভিযুক্তরা হঠাৎ বাসায় ঢুকে মিলির সঙ্গে খারাপ আচরণ করে। এসময় বাসার মালামাল ফেলে দেয়। পরে সাথীর প্রায় এক ভরি দুই আনা স্বর্ণালংকার নিয়ে যায়।

এসময় মিলি তাদেরকে বাধা দেয়। পরে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তাকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। একপর্যায়ে অভিযুক্তরা মিলির মাকে ফোন দিয়ে জানায়, তার মেয়েকে একটি ছেলের সঙ্গে আটকে রাখা হয়েছে। একপর্যায়ে মিলি তার স্বামী সবুজকে ফোন দিয়ে বিষয়টি জানায়। তিনি বাসায় এসে স্ত্রীকে বাঁচাতে গেলে অভিযুক্তরা তাকেও মারধর করে।

একপর্যায়ে তার মানিব্যাগ থেকে প্রায় ২৫ হাজার টাকাসহ ব্যাংকের কার্ড নিয়ে যায়। পরে বাদী ও তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে এক কক্ষে নিয়ে ভিডিও ধারণ করে। এসময় বাদী তাদের বিয়ের ছবি দেখালে হুমকি ধমকি দিয়ে তারা চলে যায় এবং হুমকি দিয়ে যায় যেন কোন আইনী পদক্ষেপ গ্রহণ করা না হয়। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, রিয়াদ নামে একজনকে আটক করা হয়েছে।

তিনি ঘটনার সঙ্গে জড়িত। তাকে আদালতে সোপর্দ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নাটোরের বাগাতিপাড়ায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত

রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা আটক

Update Time : 12:55:19 am, Wednesday, 21 October 2026