আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক, ১৪৩৩ | ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

আওয়ামী লীগ সম্পৃক্তদের স্বজনরাও সারের ডিলারশিপ পেয়েছেন: এমপি মতিয়ার রহমান

  • MIT ERP
  • Update Time : 03:14:03 pm, Monday, 19 October 2026
  • 11

আওয়ামী লীগ সম্পৃক্তদের স্বজনরাও সারের ডিলারশিপ পেয়েছেন: এমপি মতিয়ার রহমান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সারের ডিলার নিয়োগে অনিয়ম, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি, সার সংকট এবং জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের স্বজনরাও সারের ডিলারশিপ পেয়েছেন, অথচ বিরোধী দলের যোগ্য ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়নি। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্যে সংসদ সদস্য মো. মতিয়ার রহমান বলেন, নেতার শালা আওয়ামী লীগ হলেও পেয়েছেন সারের ডিলারশিপ।

নেতার ছেলে পেয়েছেন ডিলারশিপ, তার ব্যবসা থাকুক বা না থাকুক। কাঁচামালের ব্যবসায়ীরাও ডিলারশিপ পেয়েছেন। অথচ বিরোধী দলের অনেকের গোডাউন রয়েছে এবং তারা সব শর্ত পূরণ করেছেন। তারপরও তাদের কাউকেই ডিলারশিপ দেওয়া হয়নি। এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসককে উদ্দেশ করে তিনি বলেন, সম্মানিত ডিসি সাহেব, আপনি আর কতকাল ডুব দিয়ে পানি খাবেন? আপনারা গণপ্রজাতন্ত্রের কর্মচারী—এ কথা ভুলে গিয়ে সরকারি দল করছেন, নাকি সরকারি দল করছেন?

কোটচাঁদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও সাবেক শিক্ষক আজিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোয়াবিয়া হোসাইন, কোটচাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জেলা জামায়াতের শূরা সদস্য সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মশিয়ার রহমান, কুশনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি শরিফুর রহমান টিটো, যুব জামায়াতের উপজেলা সেক্রেটারি আহসান হাবীব শামীম, এলাঙ্গী ইউনিয়ন জামায়াতের আমির জাহিদুল ইসলাম আওয়াল এবং কুশনা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আতিকুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার শাহাবুদ্দিন খান। মানববন্ধনকে কেন্দ্র করে সকাল ৯টার পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতাকর্মীরা উপজেলা পরিষদের সামনের সড়কে জড়ো হতে থাকেন। সকাল ১০টায় শুরু হওয়া মানববন্ধন চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এ সময় নেতাকর্মীরা সারের ডিলার নিয়োগে অনিয়ম, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, সার সংকট এবং জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

আওয়ামী লীগ সম্পৃক্তদের স্বজনরাও সারের ডিলারশিপ পেয়েছেন: এমপি মতিয়ার রহমান

Update Time : 03:14:03 pm, Monday, 19 October 2026