জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধনে অসামান্য সাফল্য অর্জন করেছে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা। জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ এই নাগরিক সেবা কার্যক্রমে প্রথম স্থান অধিকার করেছে উপজেলাটি। গত ১৮ অক্টোবর-২৬ পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রশাসনের সাপ্তাহিক সমন্বয় সভায় জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে এই অর্জনের বিষয়টি জানান।
দশমিনা উপজেলার এই গৌরবময় অর্জনে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউএনও মাহমুদ হাসান মৃধার সুনিপুণ কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা এবং জনবান্ধব কর্মতৎপরতার ফলেই দশমিনা উপজেলা পটুয়াখালী জেলার মধ্যে এই অনন্য কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।





















