আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক, ১৪৩৩ | ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

জার্মানিতে আনন্দঘন পরিবেশে সর্বজনীন শারদীয় দুর্গোৎসব শুরু, পূজামণ্ডপে ভক্তদের ভিড়

  • MIT ERP
  • Update Time : 02:19:59 pm, Monday, 19 October 2026
  • 10

জার্মানিতে আনন্দঘন পরিবেশে সর্বজনীন শারদীয় দুর্গোৎসব শুরু, পূজামণ্ডপে ভক্তদের ভিড়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জার্মানিতে অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সনাতন ও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সর্বজনীন শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। দেশটির রাজধানী বার্লিনসহ বিভিন্ন অঞ্চল থেকে দেবী দুর্গার অনুসারীরা পরিবার-পরিজন নিয়ে অঞ্জলি দিতে পূজামণ্ডপে ছুটে আসছেন।

আয়োজকেরা জানান, এবারও বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। শনিবার মহাষষ্ঠী, রোববার সপ্তমী এবং সোমবার মহাষ্টমীর দিনেও ছিল দেবীভক্তদের আরাধনা, অঞ্জলি প্রদান ও ভোগ বিতরণের পর্ব।

সপ্তাহের শেষ দুই দিনের পাশাপাশি সোমবারও অসংখ্য পূজারির উপস্থিতি দেখা গেছে জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের মিউনিখের মাতৃমন্দির, ফ্রাঙ্কফুর্টের রাইন মাইন বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন, স্টুটগার্ট, ডুইসবার্গ, ড্রেসডেনের বঙ্গ উৎসবসহ বার্লিনের হিন্দু সোসাইটি, ইগনাইট এবং বার্লিনের বাঙালিসহ অন্যান্য অঞ্চলের সংগঠনগুলোর পূজামণ্ডপে।

শনিবার ও রোববার সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন পূজামণ্ডপে দেবী দুর্গার চরণে আরতি দিয়েছেন দেশটির নানা প্রান্ত থেকে ছুটে আসা ভক্তরা। দুর্গতিনাশিনী দেবীর ভক্তদের প্রত্যাশা, সব মানুষের মধ্যে সম্প্রীতির সেতুবন্ধ তৈরি হোক। বার্লিনের এক দেবীভক্ত জানান, মহাষ্টমীতে দুর্গাপূজার অষ্টমী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন দেবীকে বিশেষভাবে পূজা করা হয়।

তিনি বলেন, এটি দেবী দুর্গার এক মহিমান্বিত দিন। এদিন বিশেষ ধর্মীয় আচার ও রীতির মাধ্যমে দেবী দুর্গার পূজা করা হয়, যা সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। দুর্গাপূজার অষ্টমী তিথি দেবী দুর্গার শক্তির আরাধনার দিন। এদিন মহাষ্টমী পূজা, পুষ্পাঞ্জলি, সন্ধিপূজা, কুমারী পূজা এবং ভোগ নিবেদনের মাধ্যমে দেবীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অষ্টমীর পূজার মাধ্যমে ভক্তরা দেবীর আশীর্বাদ লাভ করেন এবং সমাজের সবার মধ্যে উৎসবের আনন্দ ভাগাভাগি হয়। ফ্রাঙ্কফুর্টের দেবীভক্ত ও সংগীতশিল্পী তাপসী রায় জানান, এবারের পূজায় মহাষ্টমীর দিনে দেবী দুর্গার আরাধনার মাধ্যমে শক্তির উপাসনা করা হয়। দেবী দুর্গা শত্রুনাশিনী ও মহাশক্তির প্রতীক। তাই এদিন তাঁর পূজা বিশেষ তাৎপর্য বহন করে।

পূজার দিনের শুরুতেই ঘট স্থাপন করা হয়। ঘটের মধ্যে জল ভরে সেটি পূজার আসনে স্থাপন করা হয় এবং ওই ঘটের মাধ্যমে দেবী দুর্গার উপস্থিতি আহ্বান করা হয়। দেবীর উদ্দেশে অর্ঘ্য, ফল, ফুল, বেলপাতা, ধূপ ও প্রদীপসহ বিভিন্ন উপকরণ নিবেদন করা হয়। ঠাকুর, পণ্ডিত বা পুরোহিতের নেতৃত্বে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। পুষ্পাঞ্জলি দেওয়ার মাধ্যমে ভক্তরা দেবীর আশীর্বাদ কামনা করেন।

অষ্টমীর পূজায় দেবী দুর্গার আদ্যাশক্তি বা মহাশক্তির আরাধনা করা হয়। এ সময় দেবীর আটটি অস্ত্রসহ চিত্রায়িত মূর্তিকে বিশেষভাবে পূজা করা হয়। পূজামণ্ডপে আসা দেবীভক্তদের বিশ্বাস, সব অসুরকে দমন এবং দেশ ও জাতির মঙ্গল সাধনের জন্য ঘোড়ায় চড়ে দেবী দুর্গা ধরাধামে অবতীর্ণ হয়েছেন। বুধবার বিজয়া দশমীতে স্বামীগৃহে ফিরে যাওয়ার আগেই দুষ্টের দমন ও শিষ্টের লালনের শিক্ষা গ্রহণের পাশাপাশি দেবীর আশীর্বাদে সবাই স্নাত হবেন—এমনই কামনা ছিল দেবীর অনুসারীদের।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সোনারগাঁয়ের কারুপল্লি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

জার্মানিতে আনন্দঘন পরিবেশে সর্বজনীন শারদীয় দুর্গোৎসব শুরু, পূজামণ্ডপে ভক্তদের ভিড়

Update Time : 02:19:59 pm, Monday, 19 October 2026