আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক, ১৪৩৩ | ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

দলের অনিচ্ছা সত্ত্বেও বিশেষ কারণে পদত্যাগ করছেন প্রতিমন্ত্রী ইশরাক

  • MIT ERP
  • Update Time : 02:23:18 pm, Monday, 19 October 2026
  • 11

দলের অনিচ্ছা সত্ত্বেও বিশেষ কারণে পদত্যাগ করছেন প্রতিমন্ত্রী ইশরাক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দলের ইচ্ছা না থাকা সত্ত্বেও বিশেষ কিছু কারণে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দায় ইশরাক হোসেনদের ওপর চাপানো হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইশরাক হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়েই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দলের ইচ্ছার বাইরে গিয়ে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে। এ বিষয়ে বিশেষ কারণগুলো সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যের মাধ্যমে তুলে ধরবেন বলেও জানান তিনি। ইশরাক হোসেন আরও বলেন, মাদকের বিরুদ্ধে এবার আরও জোরালোভাবে লড়াই চালিয়ে যাবেন তিনি। তবে এমন উপযুক্ত পদ্ধতি অনুসরণ করবেন, যাতে নতুন করে কোনো বিতর্কের সৃষ্টি না হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সোনারগাঁয়ের কারুপল্লি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

দলের অনিচ্ছা সত্ত্বেও বিশেষ কারণে পদত্যাগ করছেন প্রতিমন্ত্রী ইশরাক

Update Time : 02:23:18 pm, Monday, 19 October 2026