নওগাঁর ধামইরহাটে ধান রোপণকালে বজ্রপাতে কৃষি শ্রমিক মারা গেছেন। গতকাল রোববার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া বিলে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় বজ্রপাতে একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আবু বক্কর সিদ্দিকের (৫৬) মৃত্যু হয়। ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। অন্য কৃষক ও শ্রমিকরা ভালো আছে।
4:12 am, Monday, 3 August 2026
শিরোনাম :
নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু
-
MIT ERP
- Update Time : 02:51:51 am, Monday, 3 August 2026
- 3
Tag :
Popular Post












