সরিষাবাড়ীতে পুকুর থেকে ফুটবল তুলতে গিয়ে সাখাওয়াত হোসেন (৬) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রোববার চর ধানাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু সাখাওয়াত ওই গ্রামের সুমন মিয়া ছেলে। জানা যায়, দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে সহপাঠীর সঙ্গে মাঠে ফুটবল খেলতে যায় শিশুটি। এ সময় ফুটবলটি পুকুরে পড়ে গেলে তা তুলতে গিয়ে সে পানিতে ডুবে যায়। পরে তাকে স্বজনেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সামিউল হক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।
শিরোনাম :
Popular Post






















