আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

কাজী শুভর ‘আমারে কেউ বুঝলো না’

  • MIT ERP
  • Update Time : 01:07:32 am, Monday, 3 August 2026
  • 32

কাজী শুভর ‘আমারে কেউ বুঝলো না’

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভর কণ্ঠে আসছে নতুন গান ‘আমারে কেউ বুঝলো না’। হৃদয়স্পর্শী ও বিরহ ঘরানার এই গানটির কথা ও সুর করেছেন এ সময়ের গুণী গীতিকার ও সুরকার তরুণ মুন্সি। গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ সজিব। তরুণ মুন্সির কথা ও সুরের গানটি নিয়ে উচ্ছ্বসিত কাজী শুভ। মূলত প্রেম, বিচ্ছেদ এবং জীবনের একাকিত্বের গল্প ফুটে উঠেছে এই গানের প্রতিটি লাইনে। কাজী শুভর স্বভাবসুলভ দরদী কণ্ঠ আর তরুণ মুন্সির মেলোডিয়াস সুরের মেলবন্ধন গানটিকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করে ধ্রুব মিউজিক স্টেশন। শিগগিরই এই ব্যানার থেকে গানটি মুক্তি পাবে। এ প্রসঙ্গে কাজী শুভ বলেন, তরুণ মুন্সি ভাইয়ের সঙ্গে গান করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার কাছে এটা অনেক বড় প্রাপ্তি। কারণ, তার লেখা ও সুর করা অনেক গানের ভক্ত আমি। তার সঙ্গে কাজ করার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। অবশেষে সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। আমাকে চিন্তা করেই দারুণ কথামালার একটি গান লিখেছেন তিনি। আশা করছি, সবকিছু মিলিয়ে শ্রোতাদের ভালো লাগবে এবং টিকে থাকার মতো একটা গান হয়েছে। বাকিটা শ্রোতাদের ওপর নির্ভর করবে। এই গায়ক আরও বলেন, তরুণ দা’র কাজের প্রতি আমার সবসময়ই একটা আলাদা ভালো লাগা আছে। তার লেখা এবং সুরের ভেতরে একটা অদ্ভুত মায়া থাকে, যা শ্রোতাদের সহজেই স্পর্শ করে। ‘আমারে কেউ বুঝলো না’ গানটি বর্তমান সময়ের শ্রোতাদের মনের কথা বলবে। সুরকার ও গীতিকার তরুণ মুন্সি বলেন, কাজী শুভর কণ্ঠের যে পরিপক্বতা এবং আবেগ, তা এই গানের থিমের সঙ্গে দারুণভাবে মিলে গেছে। ও নিজের সবটুকু উজাড় করে গেয়েছে। আশা করি গানটি দীর্ঘ সময় শ্রোতাদের হৃদয়ে গেঁথে থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১০৪৪

কাজী শুভর ‘আমারে কেউ বুঝলো না’

Update Time : 01:07:32 am, Monday, 3 August 2026