3:58 am, Friday, 31 July 2026

নারায়ণগঞ্জ সিটির হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

  • MIT ERP
  • Update Time : 02:56:22 am, Friday, 31 July 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য এক হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেছে। এটি নাসিকের ১৫তম বাজেট এবং ইতিহাসের সর্বোচ্চ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরভবন অডিটোরিয়ামে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। গত অর্থবছর ঘোষিত বাজেটের আকার ছিল ৭০৪ কোটি ৬১ লাখ টাকা। বাজেট ঘোষণাকালে নাসিক প্রশাসক বলেন, আর্থিক সক্ষমতা, নিজস্ব রাজস্ব আয়, উন্নয়ন সম্ভাবনা এবং নগরবাসীর প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। অতিরিক্ত কর আরোপ করে নাগরিকদের ওপর নতুন আর্থিক চাপ সৃষ্টি না করে রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি নতুন রাজস্ব আয়ের উৎস তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি বলেন, বাজেটে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ ও সাশ্রয়ের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়ন এবং দৃশ্যমান উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নাসিক সূত্র জানায়, অবকাঠামো উন্নয়ন, সড়ক ও যোগাযোগব্যবস্থা, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সংস্কৃতির প্রসার, ক্রীড়া উন্নয়ন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ, যানজট নিরসন, সড়কবাতির উন্নয়ন এবং তথ্য-প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। ফলে ১০০ কোটিরও বেশি উদ্বৃত্ত রাখার পরিকল্পনা করা হয়েছে। বাজেটে অর্থায়নের প্রধান উৎস হিসেবে ধরা হয়েছে নাসিকের নিজস্ব রাজস্ব আয়। এ ছাড়া পানি সরবরাহ খাতের আয়, সরকারি উন্নয়ন সহায়তা, বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে প্রাপ্ত অর্থও বাজেট বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। বাজেট ঘোষণাকালে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত হোসেন। সঞ্চালনায় ছিলেন নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম। এ ছাড়াও বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল এবং রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

নারায়ণগঞ্জ সিটির হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

Update Time : 02:56:22 am, Friday, 31 July 2026