ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাইনবোর্ড কর বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, ক্রমবর্ধমান নাগরিক সেবার চাহিদা ও উন্নয়নের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ডিএসসিসি। ফলে নিজস্ব আয় বাড়াতে বিদ্যমান ট্রেড লাইসেন্সের অংশ হিসেবে আদায় করা সাইনবোর্ড কর বাড়ানোর একটি অলিখিত প্রস্তাব প্রশাসকের কাছে উপস্থাপন করা হয়। তবে সূত্র জানায়, কর বাড়ানোর এমন যেকোনো প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন ডিএসসিসি প্রশাসক। প্রশাসক বলেন, নাগরিকদের ওপর কোনো ধরনের অযৌক্তিক করের বোঝা চাপানো যাবে না। করের হার না বাড়িয়ে বরং আয়ের নতুন নতুন উপখাত তৈরির নির্দেশনা দেন তিনি। পাশাপাশি বিদ্যমান বাজেটের সঠিক ও স্বচ্ছ বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সন্তুষ্টি অর্জনের ওপর জোর দেন প্রশাসক।
3:59 am, Friday, 31 July 2026
শিরোনাম :
সাইনবোর্ড কর বৃদ্ধির প্রস্তাব নাকচ করলেন ডিএসসিসি প্রশাসক
-
MIT ERP
- Update Time : 02:51:18 am, Friday, 31 July 2026
- 4
Tag :
Popular Post







