চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ আগস্ট) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশের পক্ষ থেকে দুই মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। তবে আদালত শুনানি শেষে প্রতিটি মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ডের অনুমতি দেন। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র মামলায় ডেভিড ইমনসহ পাঁচ আসামির রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত দুই মামলায় তাদের মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং আরও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
4:07 pm, Sunday, 2 August 2026
শিরোনাম :
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ ৫ জনের ১০ দিনের রিমান্ড
-
MIT ERP
- Update Time : 01:40:35 pm, Sunday, 2 August 2026
- 7
Tag :
Popular Post
























