12:23 am, Sunday, 2 August 2026

চাঁদপুরে ড্রেজার দিয়ে মাটি কাটায় কৃষিজমি ক্ষতির অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 09:41:03 pm, Saturday, 1 August 2026
  • 8
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কৃষিজমির মাঝখানে অবস্থিত একটি পুকুর থেকে মিনি ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে। এতে পুকুরের দুই পাড় ভেঙে পাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন জমির মালিক। এ ঘটনায় ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউসুফ খান নামে এক ব্যক্তি। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৩ নম্বর কালচোঁ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ও মৃত অলিউল্যা খানের ছেলে ইউসুফ খান বর্তমানে প্রবাসে থাকেন। তিনি দাবি করেন, পাশের রাজাপুর গ্রামের হাজী বাড়ির মৃত শামছল হক হাজীর ছেলে খোকন হাজী তার পুকুরে মিনি ড্রেজার বসিয়ে মাটি কাটার উদ্যোগ নিলে তিনি মৌখিকভাবে আপত্তি জানান। তার আশঙ্কা, ড্রেজারের মাধ্যমে মাটি কাটলে পুকুরের দুই পাড় ভেঙে গিয়ে আশপাশের কৃষিজমির ক্ষতি হতে পারে। ইউসুফ খান বলেন, আমি বিষয়টি নিয়ে মৌখিকভাবে আপত্তি জানিয়েছিলাম। কিন্তু তিনি তা আমলে নেননি। পরে কৃষিজমি রক্ষার স্বার্থে গত ২৬ জুলাই হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ দিই। পাশাপাশি বিষয়টি হাজীগঞ্জ থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসককেও অবহিত করেছি। তিনি আরও জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল থেকে পুকুরে ড্রেজার দিয়ে মাটি কাটা শুরু হয় এবং শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম চলমান ছিল। এ বিষয়ে অভিযুক্ত খোকন হাজী বলেন, আমি আমার নিজস্ব পুকুরে ড্রেজার বসিয়ে মাটি কাটছি। পাশের জমির মালিক ইউসুফকে বলেছি, তার কোনো ক্ষতি হলে আমি তা বহন করব। তারপরও তিনি অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে আমিও আমাদের সংসদ সদস্যকে জানিয়েছি। তিনি বলেছেন, মাটি কাটতে কোনো সমস্যা নেই। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া বলেন, ড্রেজার দিয়ে মাটি কাটার বিষয়ে আগে কোনো অভিযোগ পাইনি। এখন বিষয়টি জানলাম। হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, আমি সম্প্রতি এই উপজেলায় যোগদান করেছি। বিষয়টি জেনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের দাবি, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি এড়াতে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

চাঁদপুরে ড্রেজার দিয়ে মাটি কাটায় কৃষিজমি ক্ষতির অভিযোগ

Update Time : 09:41:03 pm, Saturday, 1 August 2026