11:16 pm, Saturday, 1 August 2026

রায়গঞ্জে ঈদগাহ মাঠের রোপণ করা চারা গাছ উপড়ে ফেলার অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 09:01:11 pm, Saturday, 1 August 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে একটি ঈদগাহ মাঠে রোপণ করা ২০ থেকে ৩০টি মেহগনি গাছের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই গ্রামের আমিনুল ইসলাম মিষ্টারের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির উদ্যোগে মাঠের পূর্ব পাশে নির্ধারিত সীমানায় সৌন্দর্য বর্ধন, পরিবেশ সংরক্ষণ এবং মুসল্লিদের জন্য ছায়ার ব্যবস্থা করতে ২০ থেকে ৩০টি মেহগনি গাছের চারা রোপণ করা হয়। তবে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ওই চারাগুলো উপড়ে ফেলা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার সময় একই গ্রামের আব্দুল আজিজের ছেলে জিন্নাহ, আব্দুল বারিক খানের ছেলে গোলাম মোস্তফা, ওসমান গণির ছেলে হযরত আলী এবং মৃত মকবেল হোসেনের ছেলে মিন্টু উপস্থিত ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। স্থানীয়দের দাবি, ঈদগাহ মাঠের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশ রক্ষা এবং মুসল্লিদের জন্য ছায়ার ব্যবস্থা করতে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছিল। গাছগুলো উপড়ে ফেলায় এলাকায় ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে আমিনুল ইসলাম মিষ্টার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, এ বিষয়ে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে। স্থানীয়ভাবে সমাধান না হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পুনরায় বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

রায়গঞ্জে ঈদগাহ মাঠের রোপণ করা চারা গাছ উপড়ে ফেলার অভিযোগ

Update Time : 09:01:11 pm, Saturday, 1 August 2026