ময়মনসিংহের দুটি উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) জেলার নান্দাইল উপজেলার মহেশকুড়া ইউনিয়নের বাস্তহারা গ্রাম এবং গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নে এ দুটি দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের বাগরাপাড়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে রাতুল (১৯) একটি স্থানীয় প্রতিষ্ঠানে চাকরি করতেন। শনিবার সকাল ১১টার দিকে তিনি একটি ফিশারিতে মাছের খাদ্য দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ সংযোগের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসরিন সুলতানা মুন তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, একই দিন সকাল ১০টার দিকে নান্দাইল উপজেলার মহেশকুড়া ইউনিয়নের বাস্তহারা গ্রামে চরআলগি ইউনিয়নের ফেরদৌস আলমের ছেলে বাদল মিয়া (৪৫) একটি পানির মোটর পাম্পের বিদ্যুৎ লাইনের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নিহত রাতুলের চাচা আনিসুর রহমান অভিযোগ করেন, ফিশারিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় এ দুর্ঘটনা ঘটেছে। বিদ্যুৎ ব্যবস্থাপনায় আরও সতর্কতা অবলম্বন করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো বলে তিনি মন্তব্য করেন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যুর বিষয়টি থানাকে অবহিত করা হয়েছে। ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
11:17 pm, Saturday, 1 August 2026
শিরোনাম :
ময়মনসিংহে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
-
MIT ERP
- Update Time : 08:56:17 pm, Saturday, 1 August 2026
- 4
Tag :
Popular Post
























