10:16 pm, Saturday, 1 August 2026

পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা জারি

  • MIT ERP
  • Update Time : 08:02:28 pm, Saturday, 1 August 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশজুড়ে পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের নিরাপত্তা বাড়াতে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। বার্তায় বলা হয়েছে, পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলার সুযোগ নেই। বিশেষ করে দায়িত্ব পালনকালে এবং দায়িত্ব শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং পুলিশের সদস্যদের সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া কোনো পুলিশি যানবাহন ফেলে রাখা যাবে না। অর্থাৎ আনঅ্যাটেন্ডেড (Unattended) অবস্থায় যানবাহন রাখার ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড কিংবা নির্ধারিত স্থানে রাখা সরকারি যানবাহনের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের বার্তায় বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন স্থাপনায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে পুলিশের নিজস্ব লজিস্টিক ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেও এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পুলিশ সদর দপ্তর সম্ভাব্য হুমকির উৎস বা কোনো নির্দিষ্ট উগ্রবাদী সংগঠনের নাম প্রকাশ করেনি। নিরাপত্তাজনিত কারণে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্যও জানানো হয়নি। মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে এবং যেকোনো সন্দেহজনক কার্যক্রম তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, পুলিশের যানবাহন ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সময় সময় বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। এটি সেই ধারাবাহিকতারই একটি অংশ। এ ধরনের নির্দেশনা নিয়মিত নিরাপত্তাব্যবস্থার অংশ, তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সোনারগাঁয়ে ২ হাসপাতালকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা, ওটি সিলগালা

পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা জারি

Update Time : 08:02:28 pm, Saturday, 1 August 2026