10:16 pm, Saturday, 1 August 2026

গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি : মঞ্জু

  • MIT ERP
  • Update Time : 08:02:03 pm, Saturday, 1 August 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, রাজনৈতিক সমালোচনায় অশালীন ও কুরুচিপূর্ণ ভাষা যেমন কাম্য নয়, তেমনি প্রতিশোধ হিসেবে হামলা, চক্ষু উৎপাটন বা গাড়ি ভাঙচুরও গ্রহণযোগ্য নয়। এসব ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। গালাগালি ও হামলা—দুটোই অতীতমুখী রাজনীতির অংশ। এ সংস্কৃতি থেকে সবাই সরে না এলে নতুন বাংলাদেশের স্বপ্ন ব্যর্থ হবে। শনিবার (১ আগস্ট) বিকেলে ফেনী জেলা এবি পার্টি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে এবং সদস্যসচিব ফজলুল হকের সঞ্চালনায় জেলা কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মঞ্জু বলেন, জুলাই বিপ্লবের যেমন সাফল্য রয়েছে, তেমনি কিছু অপূর্ণতাও আছে। যারা এ আন্দোলনের সফলতার দাবি করবেন, ব্যর্থতার দায়ও তাঁদের নিতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব সবচেয়ে বেশি তাঁদের, যাঁদের হাতে জনগণ ক্ষমতা তুলে দিয়েছে। তিনি অভিযোগ করেন, অতীতে বিএনপির বিরুদ্ধে যারা গালিগালাজ ও নির্যাতন চালিয়েছে, তাদের প্রতি দলটি সহনশীল হলেও বর্তমানে সমালোচনাকারীদের প্রতি প্রতিশোধপরায়ণ আচরণ করছে। তিনি এটিকে অতীতের ভুলের পুনরাবৃত্তি উল্লেখ করে পতিত ফ্যাসিবাদের অপতৎপরতা মোকাবিলায় জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মোহাইমিন তাজিম বলেন, প্রতিহিংসার রাজনীতির কারণেই ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল। তিনি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। তাঁর ভাষ্য, এই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে এবং নতুন বাংলাদেশের পথচলা শুরু হয়েছে। সভায় আরও বক্তব্য দেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আব্দুল হান্নান, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, জাগপার জেলা সভাপতি মো. সাইফ উদ্দিন, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি জিয়া উদ্দিন, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সোনারগাঁয়ে ২ হাসপাতালকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা, ওটি সিলগালা

গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি : মঞ্জু

Update Time : 08:02:03 pm, Saturday, 1 August 2026