সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোররাতে উপজেলার তিতারাই খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের রশিদ আহমদের ছেলে মো. অলিউর রহমান (২৮) ও তার ছোট ভাই সাকিল আহমেদ (২৫)। পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে চোরাইপথে ভারতীয় পণ্য আসছে—এমন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফায়াজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল তিতারাই খেয়াঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানকালে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করা হয়। এ সময় নৌকার ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৬০ বস্তা ‘K.S. GOLD’ ব্যান্ডের ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার মোট ওজন ১ হাজার ৮০০ কেজি। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধারকৃত জিরাগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। এই চোরাচালানের ঘটনায় আটক দুই ভাইয়ের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে পুলিশের এই বিশেষ ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
8:21 pm, Friday, 31 July 2026
শিরোনাম :
গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই ভাই গ্রেপ্তার
-
MIT ERP
- Update Time : 06:16:24 pm, Friday, 31 July 2026
- 4
Tag :
Popular Post























