8:17 pm, Friday, 31 July 2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩২ ব্যাচের নবনির্বাচিত কমিটির অভিষেক কাল

  • MIT ERP
  • Update Time : 07:06:15 pm, Friday, 31 July 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ ৩২ ক্লাবের অভিষেক ও সাধারণ সভা ২০২৬ আগামীকাল অনুষ্ঠিত হবে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা পরিষদ টাওয়ারের টাউন হল ব্যাঙ্কুয়েটে অনুষ্ঠিত হবে। এ আনন্দঘন অনুষ্ঠানের কর্মসূচিতে রয়েছে কুরআন তেলাওয়াত, সান্ধ্যকালীন নাস্তা, সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর, নবনির্বাচিত কমিটির অভিষেক, নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ১৭ই জুলাই জীবন সদস্যদের প্রত্যক্ষ ভোটে সাজ্জাদুল আনিস টিটো সভাপতি, আখতার মঈনুল হক সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ একরামুল হক কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে ক্লাবের জন্য ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. অহিদুল আলম। সদস্য হিসেবে তাকে সহযোগিতা করেন নুসরাত জাহান ও শাহাদাত হোসেন নয়ন। অভিষেক ও সাধারণ সভা ২০২৬ আয়োজন কমিটির আহ্বায়ক আরিফুর রহমান সুমন সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

প্রবাসীর বসতঘরের তালা ভেঙে মালামাল লুট, মামলা নিচ্ছে না পুলিশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩২ ব্যাচের নবনির্বাচিত কমিটির অভিষেক কাল

Update Time : 07:06:15 pm, Friday, 31 July 2026