8:59 pm, Friday, 31 July 2026

মরক্কো থেকে সিউটায় প্রায় ৫০ হাজার অভিবাসীর প্রবেশ, নিহত অন্তত ৩৪

  • MIT ERP
  • Update Time : 07:45:50 pm, Friday, 31 July 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মরক্কো থেকে গত ২৪ ঘণ্টায় প্রায় ৬০ হাজার অভিবাসী স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউটায় প্রবেশ করেছে বলে জানিয়েছেন শহরটির প্রেসিডেন্ট হুয়ান জেসুস ভিভাস। এই সংখ্যা সিউটার মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশের সমান। সীমান্ত অতিক্রমের চেষ্টায় অন্তত ৩৪ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। হুয়ান জেসুস ভিভাস বলেন, সিউটা বর্তমানে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা কোনোভাবেই টেকসই নয়। এদিকে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার থেকে মরক্কো হয়ে প্রায় ৫০ হাজার মানুষ সিউটায় প্রবেশ করেছে। এর মধ্যে প্রায় অর্ধেককে ইতোমধ্যে মরক্কোতে ফেরত পাঠানো হয়েছে। মন্ত্রণালয় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, অনেক অভিবাসী সীমান্ত ফটক দিয়ে হেঁটে আবার মরক্কোর দিকে ফিরে যাচ্ছেন। সীমান্তের মরক্কো অংশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে অভিবাসীদের সংঘর্ষের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার ভোরের ভিডিও ফুটেজে দেখা যায়, সিউটার দিকে মুখ করা একটি পাহাড়ে জড়ো হওয়া শত শত অভিবাসীকে মরক্কোর বাহিনী কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করছে। একই সময়ে অনেকে সাঁতরে স্পেনের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। সিভিল গার্ড কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী স্থানীয় শ্রমিক সংগঠনের নেতা রাশিদ সবিহি ঘটনাটিকে ‘গুরুতর মানবিক সংকট’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, অভিভাবকহীন শিশুসহ হাজারো অভিবাসীকে পার্ক ও ফুটপাতে রাত কাটাতে হচ্ছে। অনেকে উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। ‘পরিস্থিতি বিশৃঙ্খল,’ বলেন তিনি। সবিহির মতে, নিহত ৩৪ জনের মধ্যে কয়েকজন পানিতে ডুবে মারা গেছেন। আবার কেউ কেউ মরক্কো সীমান্তের কাছাকাছি তারাজাল বিচে ব্রেকওয়াটার পার হওয়ার সময় পদদলিত হয়ে মারা যান। সীমান্তবর্তী পানিতে বয়া, জুতা ও অভিবাসীদের ফেলে যাওয়া বিভিন্ন সামগ্রী ছড়িয়ে থাকতে দেখা গেছে। ৩৩ বছর বয়সী মরক্কোর নাগরিক আহমেদ করিম বলেন, দেশে চাকরির অভাবের কারণে তিনি সিউটায় প্রবেশের চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘অনেকে ইউরোপ ও আমেরিকায় যেতে চান, কিন্তু তাদের সেই সুযোগ নেই।’ মরক্কোর মানবাধিকার সংগঠনগুলোর দাবি, অভিবাসীদের ঠেকাতে দেশটির পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে, জলকামান ব্যবহার করেছে এবং সতর্কতামূলক গুলি ছুড়েছে। সীমান্তবর্তী মরক্কোর শহর ফনিদেকের মানবাধিকারকর্মী আশরাফ মাইমুনি বলেন, ‘ব্যাপক পুলিশি উপস্থিতি এবং স্থল সীমান্ত বন্ধ থাকা সত্ত্বেও মানুষ জলপথে পার হওয়ার চেষ্টা করেছে।’ তিনি জানান, সীমান্তে আটক অভিবাসীদের সিউটা থেকে দূরে মরক্কোর অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে। তবে ‘মানুষ এখনো আসছে।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক সমন্বয়ে পুনরুজ্জীবিত হয় জুলাই আন্দোলন: রাশেদ খান

মরক্কো থেকে সিউটায় প্রায় ৫০ হাজার অভিবাসীর প্রবেশ, নিহত অন্তত ৩৪

Update Time : 07:45:50 pm, Friday, 31 July 2026