আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৯%

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম

  • MIT ERP
  • Update Time : 08:24:20 am, Saturday, 31 October 2026
  • 23

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকেরা যদি পাঠদানকালে শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে ধারণা প্রদান করেন, তবে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কার্যকর ভূমিকা পালন করতে পারবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এ কে এম হাফিজুল্লাহ খান গতকাল শুক্রবার উল্লাপাড়ায় বিভিন্ন পেশাজীবী, সুধীজন ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে নানামুখী কাজ করে যাচ্ছে। এর মধ্যে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি বাস্তবায়ন ইতোমধ্যে অনেকটা এগিয়ে গেছে। বাংলাদেশকে সুন্দর, সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী সপ্তাহের প্রতি শনিবার পরিচ্ছন্নতা দিবস ঘোষণা করেছেন। সপ্তাহে অন্তত এক দিন নিজের ঘরবাড়ি ও আশপাশের রাস্তাঘাটগুলো নিজ উদ্যোগে পরিষ্কারের ব্যবস্থা নিন। এলাকার সন্তান মহাপরিচালক হাফিজুল্লাহ খান উল্লাপাড়ার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে নার্সিং ইনস্টিটিউট ও টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

পরে তিনি বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির অধীনে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সহায়তা প্রদান কার্যক্রমের আওতায় উল্লাপাড়াসহ রায়গঞ্জ ও তাড়াশে বসতঘর নির্মাণ বাস্তবায়নের কাজ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উল্লাপাড়ার ইউএনও মোহাম্মদ রায়হানুল ইসলাম।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের সজোরে ধাক্কা, অল্পের জন্য বাঁচলেন ৪ জন

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম

Update Time : 08:24:20 am, Saturday, 31 October 2026