আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৩%

গাজীপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাক শ্রমিক নিহত, আহত ২

  • MIT ERP
  • Update Time : 06:37:56 pm, Friday, 30 October 2026
  • 16

গাজীপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাক শ্রমিক নিহত, আহত ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরের নাওজোড় এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা হয়।

নিহত সাকিব পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা। তিনি ওই ভবনের নিচতলার একটি কক্ষে কয়েকজন গার্মেন্টসকর্মীর সঙ্গে ভাড়া থাকতেন।

গাজীপুর ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন বলেন, ‘নাওজোড় এলাকায় তিনতলা একটি ভবনের নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে। ভবনটির নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ নির্মাণ করে গার্মেন্টস শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল।’

রাজিব হোসেন আরও বলেন, শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে সাকিব ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন দুজন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিস্ফোরণে ওই বিল্ডিংয়ের কক্ষের দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহতের মরদেহ বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা প্রত্যাহার: ভূরাজনৈতিক পটপরিবর্তন

গাজীপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাক শ্রমিক নিহত, আহত ২

Update Time : 06:37:56 pm, Friday, 30 October 2026