আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৩%

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 07:27:37 pm, Friday, 30 October 2026
  • 12

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের পটিয়ায় ট্রেনে কাটা পড়ে মধ্যবয়স্ক এক ভারসাম্যহীন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ভোর চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে পটিয়ার বাহুলী রেলক্রসিং এলাকার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেললাইনের পাশে এক হাত ও এক পা বিচ্ছিন্ন অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়। তবে ঠিক কোন ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে, সে বিষয়ে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি। প্রতিদিনের মতো ভোর ও সকালে চলাচলকারী ট্রেনগুলোর কোনো একটির নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এই রুটে প্রতিদিন ভোর ৪টায় চট্টগ্রাম থেকে মহানগর এক্সপ্রেস, সকাল ৬টায় কক্সবাজার এক্সপ্রেস এবং সকাল ৭টায় সৈকত এক্সপ্রেস পটিয়া স্টেশন হয়ে চলাচল করে। এসব ট্রেনের যেকোনো একটির নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। স্থানীয়রা জানান, ওই নারী কক্সবাজারের উখিয়ার কুতুপালং থেকে এসে এলাকায় বসবাস করতেন। গত তিনদিন ধরে আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন।

বৃহস্পতিবার বিকেলেও তাকে বাহুলী রেলগেট এলাকায় বসে থাকতে দেখা গেছে। রেলগেটের গেটম্যান মো. হানিফ জানান, ওই নারীর একটি হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলগেট থেকে কিছুটা দূরে হওয়ায় বিষয়টি তাদের চোখে পড়েনি। সকালে খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার আবদুস সালাম বলেন, ইতোমধ্যে রেলওয়ে পুলিশকে (জিআরপি) বিষয়টি অবহিত করা হয়েছে।

তবে কোন ট্রেনের নিচে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

৮৬ বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

Update Time : 07:27:37 pm, Friday, 30 October 2026