আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৩%

শতভাগ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: বিদ্যুৎমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 07:32:57 pm, Friday, 30 October 2026
  • 14

শতভাগ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: বিদ্যুৎমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বর্তমান সরকার শতভাগ বিদ্যুৎ উৎপাদনের লক্ষে নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে কিছুটা বিদ্যুৎ ঘাটতি দেখা দিলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়োপযোগী সিদ্ধান্তের ফলে সেই ঘাটতি কমেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসনের হল মিলনায়তনে ‘ডোমেস্টিক রুফটপ সোলার (ডিআরএস)’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎ সরবরাহের নামে ঋণ নিয়ে নিজেদের আখের গুছিয়েছে। অথচ মুখে মুখে শতভাগ বিদ্যুতায়নের কথা বলেছে। তিনি আরও বলেন, বিএনপি যা বলে, তা করে।

প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন, আমরাও সেই লক্ষ্য বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিদ্যুৎ ঘাটতি কমাতে সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দিতে হবে। বিদ্যুৎ সচিব মিরানা মাহরুযের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভালুকা থেকে নির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন।

এ ছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

৮৬ বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

শতভাগ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: বিদ্যুৎমন্ত্রী

Update Time : 07:32:57 pm, Friday, 30 October 2026