আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬১%

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত যুবক আরিয়ান

  • MIT ERP
  • Update Time : 11:52:11 am, Friday, 30 October 2026
  • 12

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত যুবক আরিয়ান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে যাত্রাবাড়ী থানাধীন জনপদ মোড়ের মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আরিয়ানের বেয়াই সোহাগ মিয়া জানান, আরিয়ান পেশায় একজন জুতা ব্যবসায়ী ছিলেন। তিনি ফুটপাতে জুতা বিক্রি করতেন। শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে ব্যবসার কাজ শেষ করে বাসায় ফিরছিলেন তিনি। পথে জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে একটি অজ্ঞাত দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। পরে স্থানীয় পথচারীরা সোহাগের কাছে থাকা মোবাইল ফোন নম্বর থেকে তাকে খবর দেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে আরিয়ানকে উদ্ধার করেন এবং প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। সোহাগ মিয়া আরও জানান, এক বছর আগে মিম নামের এক তরুণীর সঙ্গে আরিয়ানের বিয়ে হয়। বর্তমানে মিম চার মাসের অন্তঃসত্ত্বা। তিনি বলেন, সন্তানের মুখ দেখার আগেই ও এভাবে চলে গেল। আমরা কিছুতেই বিষয়টি মেনে নিতে পারছি না। নিহত আরিয়ান পটুয়াখালী জেলার বাউফল থানার রামগড় গ্রামের কাদের ভূঁইয়ার ছেলে।

বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়ীর নবীনগর মীরহাজীরবাগ এলাকায় বসবাস করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আরিয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রাবাড়ী থানাকে অবহিত করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মুক্তাগাছায় ৩৫ বস্তা ঘোড়ার দেহাবশেষ উদ্ধার, বাজারে গরুর মাংস নিয়ে আতঙ্ক

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত যুবক আরিয়ান

Update Time : 11:52:11 am, Friday, 30 October 2026